• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

নতুন জেলা প্রশাসকের সঙ্গে নড়াইলের সুধীজন ও সাংবাদিকদের মতবিনিময়

মো তুহিন মোল্লা, নড়াইল জেলা প্রতিনিধি ; / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সঙ্গে সাংবাদিক, মিডিয়া কর্মী ও সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।

সভায় বক্তব্য রাখতে গিয়ে নবাগত জেলা প্রশাসক এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তাঁর অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে মুক্তচিন্তা ও পরামর্শের গুরুত্বের ওপর জোর দেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান মাহমুদ রাসেল, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ কোর্টের (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক পাঠক প্রবাহ সম্পাদক ও প্রকাশক এম এম মাহবুবুর রশিদ লাবলু,
জুলাই যোদ্ধা মোঃ তুহিন মোল্লা, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও দৈনিক পাঠক প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, জেলা এনপিপির সভাপতি শরীফ মুনির হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী, সদস্য সচিব সাফায়েত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নড়াইলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/