• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও বিক্ষোভ

আজাদ হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি: / ১১৮ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং ‘টিও লাইসেন্স’ দেওয়ার দাবিতে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে হরিণাকুন্ডু উপজেলা মোড় এলাকায় বাংলাদেশ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন শতাধিক সার বিক্রেতা।
কর্মসূচিতে সংগঠনের সদস্য শামীম আহম্মেদ চাঁদ, নয়ন হোসেন, মনির হোসেনসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার খুচরা সার বিক্রেতাদের বাতিল করতে যে প্রজ্ঞাপন জারি করেছে তা বাস্তবায়ন হলে দেশের প্রায় ৪৪ হাজার সার ব্যবসায়ী অসহায় হয়ে পড়বেন। শুধু ব্যবসায়ী নয়, তাদের পরিবার এবং দেশের ৫ কোটি কৃষক এ সিদ্ধান্তের ফলে সরাসরি ক্ষতির মুখে পড়বে। তাই এ প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, মাঠপর্যায়ের কৃষকদের কাছে সঠিক সময়ে সার পৌঁছে দিতে খুচরা বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের বাদ দিলে সার সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে এবং কৃষিকাজে বড় ধরনের সংকট দেখা দেবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষি সচিব বরাবর স্মারকলিপি জমা দেন খুচরা সার বিক্রেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/