• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

খুলনা-৫ আসনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, স্বচ্ছ নির্বাচনের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

তানিসা তাসনিম, স্টাফ রিপোর্টার: / ৬৩ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

তানিসা তাসনিম, স্টাফ রিপোর্টার: খুলনা-৫ আসনে (ডুমুরিয়া–ফুলতলা) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে শনিবার (১৫ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা। খুলনার জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ডুমুরিয়া ও ফুলতলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শিরোমনি শহীদ মিনার চত্বরে পথসভা দিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, এতে পাঁচ সহস্রাধিক মোটরসাইকেল অংশ নেয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, “এবারের নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তবে জাতির জন্য তা ভয়াবহ দুর্ভোগ ডেকে আনবে।” প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে এবং নির্বাচন স্বচ্ছ হতে হবে। তার অভিযোগ, অতীতে বিশেষ দলের পক্ষ নেওয়া অনেক কর্মকর্তা এখন মামলার মুখোমুখি বা দেশত্যাগে বাধ্য হয়েছেন। অনিয়ম করলে ভবিষ্যতে আর পালানোর সুযোগ থাকবে না বলেও তিনি সতর্ক করেন।

কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন দাবি করে পরওয়ার বলেন, অতীতে অনিয়ম, দখলদারিসহ নানা অভিযোগে জড়িতদের জনগণ এবার প্রত্যাখ্যান করবে। তিনি কুরআনের আলোকে শান্তিপূর্ণ রাষ্ট্র গড়ার আহ্বান জানান।

তিনি বলেন, “পরিবর্তন, সুশাসন ও আধুনিক খুলনা গড়ার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এ আয়োজন।” গণঅভ্যুত্থানের পর পুনরায় রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দাবি করেন, দেশের মানুষ এখন পরিবর্তনের পক্ষে এবং দাঁড়িপাল্লা মার্কাকে স্বাগত জানাচ্ছে।

পথসভায় খুলনা জেলা জামায়াত, ছাত্রশিবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। নতুন প্রজন্ম ইতোমধ্যে বড় পরিবর্তনের ধারা তৈরি করেছে উল্লেখ করে পরওয়ার বলেন, এবারও জনগণ সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/