• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ইন্দুরকানীতে বিষপান করে মাদরাসাছাত্রীর আত্মহত্যা

মোঃ শামীম হোসাইন / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে বাবা ও মায়ের সঙ্গে অভিমান করে বর্ণা আক্তার (১৫) নামের এক মাদরাসাছাত্রী আত্মহত্যা করেছে।

বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর-গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বর্ণা আক্তার চর-গাজীপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। সে সদর উপজেলার নামাজপুর সাকিনা হামিদ মহিলা মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও স্বজনেরা জানায়, বুধবার সন্ধ্যায় বর্ণার বাবা রফিকুল ইসলাম বাজার থেকে মাছ কিনে আনেন। কিন্তু স্ত্রী চিনু বেগম ও মেয়ে বর্ণা মাছ কাটতে অস্বীকার করলে রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাদের গালিগালাজ করেন। পরে মা চিনু বেগমও মেয়েকে বকাঝকা করেন। এ সময় অভিমান করে বর্ণা নিজের ঘরে গিয়ে বন মারার কীটনাশক ওষুধ পান করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) পলাশ সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/