• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ইফা আখাউড়া কর্তৃক উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

সলামিক ফাউন্ডেশন আখাউড়া উপজেলা কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় আখাউড়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রতিযোগিতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানটি ক্বিরাত, আযান, হামদ-নাত, উপস্থিত বক্তব্য, কবিতা আবৃত্তি, রচনাসহ ৬ টি ইভেন্টে ‘ক’ ছাত্র-ছাত্রী, ‘খ’ ছাত্র ও ‘খ’ ছাত্রী ৩টি গ্রুপে ভাগে ভাগ করে প্রতিযোগিতা নেওয়া হয় এবং প্রায় ৫৫ জন বিজয়ীদের মাঝে পুরস্কার সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে আখাউড়া উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুফতি মাওলানা আব্দুল মতিন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কফিল উদ্দিন মাহমুদ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আখাউড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আক্তার হোসেন, মডেল কেয়ারটেকার, আখাউড়া। বিশেষ অতিথি ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা মোঃ নজরুল ইসলাম খান, হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মো. মোদ্দাছির, ফিল্ড সুপারভাইজার কসবা। বিচারক হিসেবে আরো উপস্থিত ছিলেন মুফতি মাওলানা সাইফুল ইসলাম, ইমাম ও খতীব, আখাউড়া উপজেলা মডেল মসজিদ। মাওলানা খলিলুর রহমান ও মাওলানা আবু বকর ছিদ্দিক প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রতিযোগি ও সাংবাদিকবৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/