• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে জনতার মানববন্ধন ও সড়ক অবরোধ অব্যাহত॥ প্রতীকী ফাঁসি মঞ্চস্থ

মুসলিম হক, বিরর (দিনাজপুর) / ১১৫ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে দুই উপজেলার বিএনপি ও অংগ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ সাধারণ জনতা প্রতিবাদ অব্যাহত রেখেছে। এরই মধ্যে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সোমবার দুপুরে প্রতিবাদের অংশ হিসেবে বেলা ১২ হতে ১টা পর্যন্ত প্রায় ঘন্টাব্যাপী দিনাজপুর-বিরল-বোচাগঞ্জ সড়কের কাঞ্চন মোড়ে কালো কাপড় পরিধান করে গলায় রশি দিয়ে প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় জনতা। এক পর্যায়ে নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বসে পড়লে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সংবাদ পেয়ে বিরল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে এমন এক ব্যক্তির নাম ঘোষণা করেছেন, যিনি অতীতে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। তাদের অভিযোগ, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আওয়ামী লীগের পূণর্বাসনকারী দোসর ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আত্মীয় এবং ২৪ সালের গণঅভ্যুত্থানের পর খালিদ মাহমুদ চৌধুরীকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন।
বক্তারা বলেন, মনোনয়ন ঘোষণার পর সাদিক রিয়াজ চৌধুরী পিনাক স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা না করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাবু শ্রী সতীশ চন্দ্র রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তাদের দাবি, এই আচরণ প্রমাণ করে তিনি বিএনপি’র নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং দলের প্রতি অনুগত নন। তৃণমূলের মতামত উপেক্ষা করে এমন বিতর্কিত ব্যক্তিকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলে বিএনপি’র সাংগঠনিক ঐক্য বিনষ্ট হবে এবং আসন্ন নির্বাচনে দলের অবস্থান দুর্বল হতে পারে। তারা অতি দ্রুত এ ঘোষণা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা গোলাম মোস্তফা গোলাপ, মমিনুল ইসলাম, আব্দুল হাকিম প্রমূখ।
মানববন্ধনে বিরল উপজেলা বিএনপিসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকারী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/