• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

হত‍্যার বিচার, বর্বোরচিত হামলা ও বিএনপির নবগঠিত কমিটির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি: / ৪৮ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

তাড়াইল উপজেলাধীন রাউতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি, আবুল হাসান রতন হত্যার বিচার, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তাড়াইল উপজেলা শাখা’র আহ্বায়ক আতিকুর রহমান অপু’র উপর বর্বোরচিত হামলা ও বর্তমান উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির স্বেচ্ছাচারিতার প্রেক্ষিতে কমিটি পুনর্গঠনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ।

আজ সোমবার (১০ নভেম্বর) জেলা শহরের হোটেল শেরাটনে গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ বিকাল ৩ ঘটিকায় সংবাদ সম্মেলন আয়োজন করে উপজেলা বিএনপির একাংশ, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দল।

সংবাদ সম্মেলে তাড়াইল উপজেলা বিএনপির সহ সভাপতি আখলাখুর ইসলাম রহমান অংকুর লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলেন দ্বিধাবিভক্ত তাড়াইল বিএনপি’র সম্মেলনকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীদের বর্বোরচিত হামলায় রাউতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল হাসান রতনকে হারাই প্রায় ১০ মাস চলে গেলেও বিএনপি’র একাংশের নেতৃত্বের প্রভাবে হত্যাকারীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে।

এখন পর্যন্ত মামলাটির চার্জশীট প্রদান করা হইতেছে না, বিচারের বানী নীরবে নিভৃতে হারিয়ে যাবে কিনা এ ব্যাপারে আমরা সন্দিহান। আমরা রতন হত্যার বিচার দ্রুত কামনা করছি।

গত ২০ অক্টোবর তালজাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের উপর বর্বোরচিত হামলা করা হয়। এখন পর্যন্ত প্রতিপক্ষের প্রভাবে আইনি কোন প্রতিকার পাচ্ছি না। আমরা এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করছি।

গত ৩০ এপ্রিল তাড়াইল উপজেলা বিএনপি’র সম্মেলন সমাপ্ত হলেও দীর্ঘ ৪ মাস পর একটি পক্ষপাত দুষ্ট ত্যাগী ও কারা নির্যাতিত নেতৃত্ব বাদ দিয়ে (এক পরিবার কেন্দ্রিক) আওয়ামী ও জাতীয় পার্টির সমন্বয়ে উপজেলা কমিটি প্রকাশ করা হয়। আমরা এই কমিটি পুনর্গঠনের জোর দাবী জানাচ্ছি। কারন এই ধরনের স্বেচ্ছাচারী কমিটি দিয়া গণতন্ত্রের কাঙ্খিত লক্ষ্য নির্বাচনের বৈতরনী পার পাওয়া অসম্ভব। তাই উপরোক্ত বিষয় সমূহের উপর যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও দৃষ্টি কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
আকলাখুর ইসলাম অংকুর সহ-সভাপতি তাড়াইল উপজেলা বিএনপি, শফিকুল ইসলাম দানু সদস্য তাড়াইল উপজেলা বিএনপি, শরিফুল মাহমুদ সহ-সভাপতি তাড়াইল উপজেলা বিএনপি, আব্দুল হাকিম রানা যুগ্ম সাধারণ সম্পাদক তাড়াইল উপজেলা বিএনপি, জাহাঙ্গীর হাসান রাকিব ভূইয়া সদস্য সচিব তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দল, জিয়াউর রহমান জিয়া সদস্য সচিব তাড়াইল যুবদল, আব্দুল কাইয়ুম সভাপতি তাড়াইল শ্রমিক দল, সাগর মিয়া আহ্বায়ক তাড়াইল মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, শওকত হোসেন বিপ্লব আহবায়ক তাড়াইল উপজেলা যুবদল, আতিকুর রহমান অপু আহ্বায়ক তাড়াইল উপজেলার স্বেচ্ছাসেবক দল সহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/