• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

একই দিনে ভোট ও গণভোট চান মির্জা ফখরুল

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৭১ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হলে জনগণের অর্থের সাশ্রয় হবে। যারা আগে গণভোটের দাবি জানাচ্ছেন, তাদের আসল উদ্দেশ্য নির্বাচনে টিকে থাকতে না পারার ভয়—তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

রবিবার ৯-ই নভেম্বর বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে ৭ নং চিলারং ইউনিয়ন বাসীর সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোট আর গণভোট একসাথে হলে খরচ কমবে।” যারা আগে গণভোট চায়, তারা জানে আগে ভোট হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তারা টিকতে পারবেনা। বাংলাদেশের সাধারণ মানুষ ‘সংস্কার কিছুটা বুঝলেও, পিআর কি জিনিস বোঝেনা।’ তাই এ দেশের জনগণ আগের পদ্ধতিতেই নির্বাচন চায় বলে তিনি উল্লেখ করেন।

এছাড়াও আসন্ন নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয় লাভ করবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “মার্কা একটাই ধানের শীষ। মাওলানা ভাসানী আর জিয়াউর রহমানের মার্কা হল এই ধানের শীষ মার্কা।” তাই আপনারা সকলে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করবেন।

এ সময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি, আব্দুল হামিদ। ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/