• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিরলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name / ৯৯ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিরলে ক্রীড়াঙ্গনকে সুসজ্জ্বিত রাখতে ক্রীড়া চর্চার অংশ হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিববার বিকেলে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ইন্দ্রজীত সাহা।
এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, বিরল প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য আতিউর রহমান, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য ও বিজোড়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রাজ্জাক হায়দার, উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য আরিফ হোসেন, ফুটবল কোচ আহসান হাবিব আপেল, জুলাইযোদ্ধা মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সংগঠক আব্দুল আলীম প্রমূখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন প্রধান রেফারী উত্তম কুমার ও তাঁর সাথে সহকারী রেফারির দায়িত্ব পালন করেন আনিসুর রহমান এবং আপন রায়।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাদশ বনাম বিরল ফুটবল একাডেমির মধ্যকার অনুষ্ঠিত ম্যাচে ০-২ গোলের ব্যাবধানে বিরল ফুটবল একাডেমি জয়লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/