বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ফেনী শহর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সড়কে আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এর আগমন ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মীর শোডাউন ও উষ্ণ সংবর্ধনার মধ্য দিয়ে ফেনীতে প্রবেশ করেছেন।
এই সময় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা শহরের পথচারীদের মধ্যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
ভিপি জয়নালের আগমন উপলক্ষে দুপুরের পর থেকেই দলের হাজারো নেতাকর্মী মহাসড়ক ও জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে অবস্থান নেন। শত শত মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাকের বহর নিয়ে তারা ব্যানার ফেস্টুন নিয়ে শোডাউনে অংশ নেন। জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে চার পাশ মুখরিত করে তোলেন।
পথসভায় শেষে মহিলা দলের নেতা কর্মীরা ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ভিপি জয়নালকে বরণ করেন।
এসময় ‘এবারের প্রার্থী সবার সেরা, ভিপি জয়নাল সবার ভরসা’ এবং ‘ভোট দেবো কিসে? ধানের শীষে’ -এসব স্লোগানে মুখরিত ছিল পুরো শোডাউন। গাড়িবহরটি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে তার নিজ বাড়ি ফলেশ্বরে গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ভিপি জয়নাল তার মনোনয়নের জন্য দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ফেনী বিএনপি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। জনগণের ভোটে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। আমরা গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য মাঠে ছিলাম, আছি এবং থাকব।”
জেলা বিএনপির একাধিক নেতা জানান, এই বিশাল শোডাউন কেবল শক্তি প্রদর্শন নয়, বরং এটি ফেনী বিএনপির ঐক্য, জনসমর্থন ও নির্বাচনী মাঠে সক্রিয় থাকার জোরালো বার্তা। তাদের মতে, “ভিপি জয়নালের নেতৃত্বে ফেনী-২ আসনে ধানের শীষ এবার শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। আমরা জয়ের জন্য প্রস্তুত।”
https://slotbet.online/