• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে যুবলীগ সভাপতিকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ / ১০৫ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় যুবকরা। বুধবার বিকেলে জেলা শহরের এলজিইডি অফিস চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অফিস থেকে বের হওয়ার সময় একদল যুবক শামিম মোল্লার ওপর চড়াও হয়। তারা কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শামিম মোল্লাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন বলেন, অফিস থেকে বের হওয়ার পর কয়েকজন যুবক হঠাৎ করে তার ওপর হামলা চালায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামিম হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় টেন্ডারবাজি, সরকারি সম্পদ দখল ও নানা অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ দীর্ঘদিনের।

উল্লেখ্য, গত ১৩ জুলাই শামিম মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়। পরে ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঝিনাইদহ সদর এলাকার এলজিইডি কার্যালয়ের সামনে তার ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শামিম হোসেন মোল্লাকে মারধরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করেছি। তার নামে সদর থানায় কোনো মামলা নেই। তাকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/