• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে আগামী জাতীয় নির্বাচন,৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সফলভাবে পালনের আহ্বান এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৭১ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি, ২নং মধুহাটি ও ৩নং সাগান্না ইউনিয়ন বিএনপির আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল ইসলাম ফিরোজসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুলাহ আল মামুন।
সঞ্চালনা করেন সাধুহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, ঝিনাইদহ-হরিনাকুণ্ডু-২ আসনের ধানের শীষের প্রার্থী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় যে নানা বিভ্রান্তিকর প্রচারণা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এসব গুজবে কান না দিয়ে নেতাকর্মীদের নিজেদের দায়িত্বে কাজ চালিয়ে যেতে হবে।

তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভালোভাবেই জানেন দলের জন্য কে যোগ্য প্রার্থী। দলের নির্দেশনা অনুযায়ী কাজ করলে ঝিনাইদহ-২ আসনে ধানের শীষ বিজয়ী হবে— ইনশাআল্লাহ। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/