• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

“ওসি ডিবি ফেনী” নামে ভুয়া হোয়াটস অ্যাপ একাউন্ট খুলে প্রচারক চক্রের মোবাইল সহ ৪ জন কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ১০১ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

৩ নভেম্বর ফেনী জেলা পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়েছে।

‘বৈষম্য বিরোধী মামলা হতে অব্যাহতি দেওয়ার’’ প্রলোভন দেখিয়ে “ওসি ডিবি ফেনী” নামে ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলে প্রতারণার চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন। বিশেষ সূত্রে খবর পেয়ে; অভিযান চালিয়ে ৯টি মোবাইল সহ ৪ জন কে গ্রেফতার করেছে ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন— মো. জয়নাল (৪০), মো. ইমরান (২৬), আরিফুল ইসলাম আরমান (১৮) ও মাহাবুবুর রহমান (৫৬)। তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন ও ৮১টি সিমকার্ড জব্দ করা হয়।

জানা গেছে, আসামিরা ওসি ডিবি মর্ম সিংহ ত্রিপুরার ছবি ও পুলিশের গাড়ির ছবি ব্যবহার করে “ওসি ডিবি ফেনী” নামে হোয়াটসঅ্যাপ একাউন্ট তৈরি করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। তারা সরকারি কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার, মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা চালাত।

ওসি ডিবি মর্ম সিংহ ত্রিপুরা বাদী হয়ে ২ নভেম্বর ফেনী মডেল থানায় মামলা (নং-৬) দায়ের করেন। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ১৭০/১৭১/৪১৯/৪২০/৩৪ ধারা ও সাইবার সুরক্ষা আইন অধ্যাদেশ-২০২৫ এর ২২ ধারায় রুজু হয়।

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। তাদের মোবাইল ফোনে পুলিশের ছবি, ইউনিয়ন চেয়ারম্যানদের তালিকা ও প্রতারণার প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, আসামিরা পূর্বেও এমন প্রতারণায় জড়িত ছিল এবং তারা একটি বড় প্রতারক চক্রের অংশ। অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/