• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খুলনা -২ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ১৭৮ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

খুলনা -২ আসনে বিএনপির প্রার্থী হিসাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ফোন করে নজরুল ইসলাম মঞ্জু কে নির্বাচনে কাজ শুরু করার জন্য গ্ৰীনসিগনাল দেন।

উল্লেখ্য ,২০২১ সালের ২৫ ডিসেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংবাদ সম্মেলনের জবাবে মঞ্জুকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয় বিএনপি। পরের তিন বছর সম্পর্ক উন্নয়নের জন্য নানা চেষ্টা চালিয়েছেন। পদ-পদবী ছাড়াই যোগ দিয়েছেন দলীয় কর্মসূচিতে। বড় বড় শোডাউন করে দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেছেন। প্রতীক্ষায় ছিলেন একটি ফোন আসবে।

দীর্ঘ তিন বছর পর রোববার বিকেল ৫টা১৫মিনিটে লন্ডন থেকে আসলো কাঙ্খিত সেই ফোন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঞ্জুকে জানালেন, খুলনা-২ আসনে ধানের শীষকে বিজয়ী করতে কাজ শুরু করতে হবে। ‌তার আগে পক্ষ-বিপক্ষে থাকা সব নেতাকর্মীকে এক কাতারে নিয়ে আসতে হবে। এরপর থেকে অভিনন্দনের বন্যায় ভাসছেন মঞ্জু। নজরুল ইসলাম মঞ্জু এবং বিএনপির শীর্ষস্থানীয় দু’জন কেন্দ্রীয় নেতা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম মঞ্জু বর্তমানে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন।
২৭ অক্টোবর ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অন্য প্রার্থীদের মতো তিনিও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। ওই রাতেই খুলনায় ফেরেন তিনি। পরদিন থেকেই জ্বর ও শরীর ব্যথায় আক্রান্ত হন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‌‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কাজ শুরুর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন।’ এরপর ফেসবুকে নেতাকর্মীদের উদ্দেশে কয়েকটি বার্তা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/