• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইন্দুরকানীতে সরকারি পুলের বিম বিক্রি, আটক ২

মোঃ শামীম হোসাইন / ১৫২ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সরকারি পুলের বিম বিক্রির সময় দু’জনকে আটক করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাগোলেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২ নং পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি (জেপি) আহ্বায়ক মো. শাহীন হাওলাদারের বাড়ি থেকে ভ্যানযোগে দুটি বিম মোড়েলগঞ্জের উদ্দেশে নেওয়া হচ্ছিল। ভ্যানটি বাগোলেরহাট বাজারে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে তারা ভ্যানসহ মালামাল আটক করে থানায় খবর দেয়।
খবর পেয়ে ইন্দুরকানী থানার এসআই শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরকারি মালামালসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক ব্যক্তিরা হলেন- মোড়েলগঞ্জ উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন শেখের ছেলে ভাঙারি ব্যবসায়ী আতিয়ার শেখ, ও একই গ্রামের আইউব আলীর ছেলে ভ্যানচালক সাজু।

ভ্যানচালক মো. সাজু বলেন,আমাদের গ্রামের ভাঙারি ব্যবসায়ী আতিয়ারের নির্দেশে আমি এই মালামাল আনতে আসি।

অপরদিকে ভাঙারি ব্যবসায়ী আতিয়ার শেখ বলেন, পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারের চাচাতো ভাই সোহেল হাওলাদার আমাকে ফোন করে জানায়, সরকারি পুলের বিম বিক্রির জন্য রয়েছে। পরে ৩৬ টাকা কেজি দরে আমি বিমগুলো ক্রয় করি। আগেও সোহেল কয়েকবার এ ধরনের মালামাল আমাকে বিক্রি করেছে। এজন্য আমি বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা পাঠাই।

স্থানীয় বাসিন্দা পিয়াল হোসেন বলেন, ভ্যানচালক বাজারে এলে আমাদের সন্দেহ হয়। জিজ্ঞাসা করলে সে জানায় মালামাল চেয়ারম্যানের বাড়ি থেকে এনেছে। তখন আমরা ভ্যানসহ আটক করি এবং ক্রেতা আতিয়ারকে খবর দিই। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।

অভিযুক্ত সোহেল হাওলাদার বলেন, বিম বিক্রির বিষয়ে আমি কিছুই জানি না। চেয়ারম্যান বর্তমানে এলাকায় নেই, বিষয়টি তাকে জানানো হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোস্তফা জাফর জানান, সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে পুলিশ বাদী হয়ে দুইজনের নামে মামলা দায়ের করেছে। আটক আতিয়ারের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/