• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নাগরপুরে ওয়াজ মাহফিল বন্ধের অভিযোগে কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে ওয়াজ মাহফিল বন্ধ করার অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতি ইমরান খান ও সাধারণ সম্পাদক রবিন খানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ সকালে তৌহিদী জনতার উদ্যোগে মিছিল বের করা হয়।

মিছিলটি পাকুটিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাকুটিয়া কলেজ মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন:

পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক

রাথুরা দারুল ইসলাম কওমি মাদ্রাসার মুহতামিম হারুনুর রশিদ রাহমানী

পুখুরিয়া দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিউদ্দিন

সেওয়াইল ইসলামবাদ কওমি মাদ্রাসার মুফতি আলী আজম

জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি শফিকুল ইসলাম

আগতাড়াইল জামে মসজিদের ইমাম মুফতি সোহাইল মাহমুদ

পাকুটিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোনায়েম খান

পাকুটিয়া যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান মনোয়ার

পাকুটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আয়নাল হক সরকার

পাকুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজীব সরকার

পাকুটিয়া ইউনিয়ন ওলামা দলের সভাপতি হাফেজ নুরুল আমিন খান

বক্তারা অভিযোগ করেন, পাকুটিয়া মহিলা মাদ্রাসা ও জাবালে নূর ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আগামী ১০ নভেম্বর, সোমবার পাকুটিয়া কলেজ মাঠে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল আয়োজন করা হবে। সেই প্রস্তুতির সময় কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান খান ও সাধারণ সম্পাদক রবিন খান মাহফিলের কাজ বন্ধ করেন।

বক্তারা আরও জানান, এই দুই নেতার বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক চাঁদাবাজির অভিযোগ থানায় দায়ের রয়েছে। তারা প্রশ্ন তোলেন—
“ইমরান খান পাকুটিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়েও কীভাবে কলেজ ছাত্রদলের সভাপতি হলেন?”

সমাবেশ শেষে বক্তারা ওয়াজ মাহফিল সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/