• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে কৃষকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ / ১৩১ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ :ঝিনাইদহে কৃষকদল নেতা মানিক মোল্লার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৯ অক্টোবর বুধবার সকাল ১০টাই শহরের পুর্বে মধুপুর চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করে উপজেলার ভুপতিপুর গ্রামবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতা-কর্মীসহ এলাকাবাসী অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে এলাকাবাসী অভিযোগ করেন, সদর উপজেলা পোড়াহাটি ইউনিয়ন কৃষকদল নেতা মানিক মোল্লার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। অগ্রযাত্রা প্রতিদিন নামের একটি ভুয়া আইডি দিয়ে মানিকের নামে গুজব ছড়ানো হচ্ছে। রাজনৈতিক ভাবে হেয় করার জন্য এভাবে মিথ্যাচার করা হচ্ছে দাবী করে বক্তারা এই অপপ্রচারের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান।

মানববন্ধনে জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ বাবলু, লাবলুর রহমান বাবলু, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব সদর আবু জাফর, যুগ্ম আহবায়ক মাফিরুল ইসলাম, ভূপতিপুর মারকাজ মসজিদের খতিব মুফতি আব্দুস সালাম পোড়াহাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলমগীর হোসেন আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/