• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মুসলিম হক,বিরল (দিনাজপুর) / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পৌর যুবদলের আয়োজনে বিরলে বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে বিরল বাজারের পৌর বিএনপি’র কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্ত্বরে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।
পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি ইস্কান্দার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আল মামুন রাজু, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উপজেলা কৃষকদলের সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক একরামুল হক চুন্নু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গির আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/