• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পি আর পদ্ধতি সহ পাঁচ দফা দাবি আদায়ে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আশরাফুল আলম সরকার বিশেষ প্রতিনিধি / ১২৩ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

পি আর পদ্ধতি সহ পাঁচ দফা দাবি আদায়ে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতজাতীয় নির্বাচন পদ্ধতিতে পি আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চালুসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ  মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৭ অক্টোবর ) বিকেলে জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় একটি বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে পল্লীবিদ্যুৎ মোড় প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।আয়োজিত বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

তারা ব্যানার, প্ল্যাকার্ড ও নানা স্লোগানে সজ্জিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে মিছিল সম্পন্ন করেন। পরে তারা একটি সমাবেশ করেন।সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনের জামায়াতের মনোনীত প্রার্থী শিক্ষাবিদ ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি ড. মো. জাহাঙ্গীর আলম বলেন,আগামী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে এবং তা জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে পরিচালিত হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।তিনি আরও বলেন,গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় এই ৫ দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

জামায়াতে ইসলামী এসব দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে। সমাবেশে উপস্থিত ছিলেন ,শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির,উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন,পৌর আমির ডা. আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী,বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান,প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মো. সুলাইমান হোসাইন,তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার,ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/