• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দালালি আর নিম্নমানের সেবায় ডুবছে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্স- দুদকের অভিযানে মুখোশ উন্মোচন!

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৯১ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), যেখানে মিলেছে সেবার নামে গুরুতর অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র।

রবিবার ২৬-শে অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের একটি বিশেষ এনফোর্সমেন্ট টিম এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালায় দুদক। এনফোর্সমেন্ট দলের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং একাধিক সেবাগ্রহীতা ও রোগীর সাথে সরাসরি কথা বলেন। এর পাশাপাশি রোগ নির্ণয়ের যন্ত্রপাতি এবং গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র খতিয়ে দেখা হয়।

অভিযান শেষে দুদক কর্মকর্তা ইমরান হোসেন সাংবাদিকদের জানান, পর্যবেক্ষণে বেশ কিছু গুরুতর অসঙ্গতি নজরে এসেছে। এর মধ্যে অন্যতম হলো— রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন, ওয়াশরুমের চরম অপরিষ্কার অবস্থা এবং সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো— হাসপাতালের টেকনিশিয়ান কর্তৃক রোগীদেরকে হাসপাতাল থেকে প্রয়োজনীয় সেবা না দিয়ে বাইরের ক্লিনিক বা ল্যাবে যাওয়ার জন্য উৎসাহিত করা। অর্থাৎ, সরকারি হাসপাতালের ভেতরেই রোগীদের ‘দালালি’র মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের দিকে ঠেলে দেওয়ার প্রবণতা দেখা গেছে।

অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দুদক।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী কার্যত অসহায়ত্ব প্রকাশ করেন। তিনি জানান, হাসপাতালের ম্যানেজমেন্টে সমস্যা রয়েছে এবং স্টাফরা তাঁর কথা ঠিকমতো শুনছেন না। তবে তিনি দ্রুতই এই সমস্যা সমাধানের এবং দায়ী স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দুদকের এই অভিযান স্বাস্থ্যসেবা খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/