• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ / ৮১ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চালানো হয়েছে। ২৬শে অক্টোবর
রবিবার এই অভিযান পরিচালনা হয়।
জানা গেছে ঠাকুরগাঁওয়ের দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে দুদকের চার সদস্যের একটি টিম হাসপাতালের বিভিন্ন সেক্টরে অভিযান চালান। এতে রোগীদের খাদ্য, ওষুধ, ল্যাবসহ অন্যান্য বিষয়গুলো তদন্ত করা হয়।
তিনি জানান, কমিশনের অনুমোদনক্রমে রাণীশংকৈল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়ম অসঙ্গতি দেখা গেছে। যেমন রোগীদের নিম্নমানের খাবার, ওয়াশরুম অপরিষ্কার, বাইরে থেকে আসা রোগীদের হাসপাতালে সেবা না দিয়ে টেকনিশিয়ানরা বাইরের ক্লিনিক, ল্যাবে যাওয়ার জন্য উৎসাহিত করা ইত্যাদি।
তিনি আরও জানান, অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য, কমপ্লেক্সের দ্বায়িত্বরত, চিকিৎসক আব্দুস সামাদ চৌধুরী জানান, হাসপাতালের স্টাফদের অনিয়ম অবহেলার বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং তার সাথে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/