• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নড়াইলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি ; / ১৬৩ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নড়াইল জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা না করা হলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে জেলার সামাজিক সংগঠনগুলো। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে সম্মিলিত সামাজিক জোটের ব্যানারে নড়াইল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবেশী যশোর জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ থাকার পরও সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন যশোরে আরও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। নড়াইলকে বঞ্চিত করে প্রতিবেশী যশোরে কেন একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন? অবিলম্বে নড়াইলে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানে ছাত্রনেতা শাফায়াত উল্লাহ’র সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোটের আহ্বায়ক, কবি ও সাংবাদিক মিনহাজুল ইসলাম। তিনি বলেন, নড়াইল বরাবরই জাতিকে শ্রেষ্ঠ সন্তান উপহার দিয়েছে। নড়াইল বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানকে উপহার দিয়েছে, যার মাধ্যমে সারাবিশ্ব বাংলাদেশকে চিনেছে। নড়াইল একাত্তরে উপহার দিয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদকে, ক্রীড়াঙ্গনে উপহার দিয়েছে একাধিক অধিনায়ককে। তবে উন্নয়নের বেলায় নড়াইল সব সরকারের আমলেই অবহেলিত। তিনি বলেন, এবার আমরা সেচ্ছাসেবী সংগঠন ও ছাত্রজনতা রাজপথে নেমে এসেছি। আজ সীমিত পরিসরে মানববন্ধন করলাম। কিন্তু সামনে দাবি আদায়ের জন্য প্রয়োজনে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেয়া হবে।

জোটের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাকারিয়া খান বলেন, এবার নড়াইলবাসী অধিকার আদায় করে নিতে প্রস্তুতি নিয়েছে। দাবি আদায়ের জন্য প্রয়োজনে আমরা রাজপথে রক্ত ঢেলে দিবো। তবুও নড়াইলের উন্নয়নের স্বার্থে কোনো আপোস হবেনা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সেচ্ছাসেবী এস এম ইরফানুল বারী উজ্জ্বল,মো তুহিন মোল্লা, মুহাদ্দিস হোসেন বাপ্পা, সাইফুল ইসলাম বকুল, নাসির ও শাকিল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা আল-আমিন মণ্ডল, আমিরুল ইসলাম রানা, শাহারুল আলম, আব্দুল কাদের, রসিকুল ইসলাম, মো. আকাশ শেখ, সাব্বির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/