• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

খুদে বার্তায় হুইল চেয়ার পেলেন ৮০ বছরের বৃদ্ধা

‎মুসলিম হক,বিরল(দিনাজপুর) / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

‎বিরলে খুদে বার্তায় হুইল চেয়ার পেলেন ৮০ বছরের বৃদ্ধা বাহা হাসদা। উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা তিনি।
‎
‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর-২০২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা নিজ হাতে বাহা হাসদা’কে হুইল চেয়ার এবং সরকারি প্রণোদনা প্রদান করেন।
‎
‎উল্লেখ্য, ধর্মপুর বীট কর্মকর্তা মহসীন আলী গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বাহা হাসদা’কে রাস্তায় পড়ে থাকতে দেখে তার সাথে কথা বলতে এগিয়ে যান। তখন বৃদ্ধা তার জীবনের দুঃখ দুর্দশার গল্প শুনান। তিনার বাড়ীতে খাবার নেই তাই এক মুঠো খাবারের জন্য হামাগুড়ি দিয়ে গিয়েছিলেন অন্যের বাড়ীতে খাবারের খোঁজে কিন্তু খাবার না পেয়ে অসহায় বৃদ্ধা হামাগুড়ি দিয়েও নিজের শক্তিতে আর বাড়ীতে ফিরতে পারছিলেন না। বীট কর্মকর্তা তখন নিজেই তিনাকে বাড়ীতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
‎তার পরক্ষণেই অসহায় বৃদ্ধাকে নিয়ে সামাজিক যোগাযোগে একটি পোস্ট করেন ধর্মপুর বীট কর্মকর্তা মহসীন আলী। এর পরেই পোস্টটি নজরে আসে উপজেলা নির্বাহী অফিসারের। পরে অসহায় বৃদ্ধা’কে চলাচলের জন্য হুইল চেয়ার এবং সরকারি প্রণোদনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/