• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

২ গ্রুপের সংঘর্ষ, জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

ক্রাইম রিপোর্টার: মোস্তাইন বিল্লাহ / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

২৩ অক্টোবর বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের মৃত ইরানের ছেলে। তিনি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন।
নিহতের ভগ্নীপতি রবিন হোসেন উজ্জ্বল বলেন, জাহিদ কল্যাণপুর মিজান টাওয়ারে আমার দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতো। আযানের আগে বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বের হয়ে এগিয়ে সামনে গেলে একটি ককটেল এসে তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে রাখা না হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/