• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে গান্না ইউনিয়নের আয়োজনে বর্তমান রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহের গান্না ইউনিয়ন বিএনপির আয়োজনে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় ঝিনাইদহের জোহান পার্ক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী নির্বাচনে কিভাবে দলীয় প্রার্থী ও কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে— সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় গিয়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম. এ. মজিদ। তিনি বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মাঠপর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে এবং শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনী প্রস্তুতি নিতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট কামাল আজাদ পান্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, ঝিনাইদহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম মিয়া, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সহ-সভাপতি ইমরান হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, এবং যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুল খালেক।

সভায় সভাপতিত্ব করেন ৬নং গান্না ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী মাস্টার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে সর্বাত্মক সহযোগিতা ও ভোট প্রদানের অঙ্গীকার করেন। বিশেষ করে সনাতনী ধর্মের ভোটার বলেন, এই পূজায় বিএনপির কর্মীরা আমাদের পাশে যেভাবে ছিলেন তাতে আমরা বুঝে গেছি বিএনপি ক্ষমতায় আসলে আমরা নিরাপদে বসবাস করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/