• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু- পরিবারে শোকের ছায়া

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ২১৮ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে জুবায়ের (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার ২২- শে অক্টোবর বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ঋষি পাড়া গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

নিহত শিশু জুবায়ের একই এলাকার মোঃ ইমরান আলী (সাগর) এর সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকালে শিশু জুবায়ের খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। এমন মর্মান্তিক মৃত্যুতে ভেলাজান এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি পুকুর বা জলাশয়ের আশেপাশে শিশুদের খেলার সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে সাধারণ মানুষের মুখে মুখে।

শিশু মৃত্যুর বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশু মৃত্যুর বিষয়টি আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে। পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে সবাইকে শিশুদের প্রতি যত্নশীল ও সচেতন হতে হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/