• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কিশোরগঞ্জ ট্রাইবুনালে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের মামলা,অপরদিকে সাংবাদিককে পুলিশ পরিচয়ে প্রাণ নাশের হুমকি

কিশোরগঞ্জ প্রতিনিধি: / ৭৬ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

পুলিশ পরিচয়ে কিশোরগঞ্জের সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২২ অক্টোবর) দুপুরে
কিশোরগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ও-ই সাংবাদিক।
এর আগে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী সাংবাদিককে মোবাইল ফোনে প্রান- নাশের হুমকি দেন বলে জানা গেছে।
ভুক্তভোগী সাংবাদিক খায়রুল ইসলাম মাসিক -কালের নতুন সংবাদ এর সম্পাদক ও দৈনিক নওরোজ এ-র কিশোরগঞ্জ প্রতিনিধি।
অন্যদিকে অভিযুক্ত জুয়েল ওরফে রুবেল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে। হুমকি দেয়ার সময় তিনি নিজেকে পুলিশ বলে পরিচয় দেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৭ আগষ্ট নিকলী থানার পুলিশ কনষ্টেবল বিল্লালের বিরুদ্ধে একাধিকবার ধর্ষনের অভিযোগ এনে কিশোরগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুনী। এ বিষয়ে সংবাদ প্রকাশের জন্য অভিযুক্ত বিল্লালের বক্তব্য নেয়ায় ক্ষিপ্ত হয়ে বিল্লালের ভাই পরিচয়ে জুয়েল ওরফে রুবেল পুলিশ পরিচয় দিয়ে মুঠোফোনে প্রাণ- নাশের হুমকিসহ বিভিন্ন থানায় মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করবে।

এদিকে গত সোমবার (২০ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নং-১, কিশোরগঞ্জ আদালতে ধর্ষনের অভিযোগে  পুলিশ কপস্টেবল বিল্লালের বিরুদ্ধে  মামলা দায়ের করেন। নারী শিশু মামলা নং-১৫৯/২০২৫। বিচারক বাদিনীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি কিশোরগঞ্জ  আদালতের বিচারক জুডিশিয়াল তদন্ত দেন বলে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এডভোকেট  সফিউজ্জামান সফি।

কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি জানতে হুমকি দাতাকে ফোন করলে নাম না বলে উল্টো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তুলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/