• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

রাণীশংকৈলে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ঃ / ৫৯ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হযরত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের নেতৃত্বে প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির তালিকা হস্তান্তর করা হয়।
সাক্ষাৎকালে ইউএনও মিজ খাতিজা বেগম বলেন, “প্রেস রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। প্রশাসনের কাজের পাশাপাশি সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা সমাজকে এগিয়ে নিতে সহায়তা করে।” তিনি রাণীশংকৈল প্রেসক্লাবের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উপজেলা উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন—
সভাপতি সাংবাদিক হযরত আলী, সহ-সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আসিফ ইকবাল, প্রচার সম্পাদক মিঠুন কুমার রায়, কার্যকরী সদস্য মোঃ রাকিব ফেরদৌস, সদস্য মোঃ হামিম রানা, মোঃ মিলন খান,
প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠলে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হয়। তারা আশা প্রকাশ করেন, ইউএনও মিজ খাতিজা বেগমের নেতৃত্বে রাণীশংকৈলের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

সাক্ষাৎ শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও’র সঙ্গে স্মৃতিচারণমূলক ছবি তোলা হয় এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/