• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শীঘ্রই চুয়াডাঙ্গায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

চুয়াডাঙ্গা জেলার সদর কোর্টের সামনে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবন দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।
মঙ্গলবার সকালে এই কর্মসূচিতে প্রায় শতাধিক আইনজীবী অংশ নেন। জরাজীর্ণ ও অপর্যাপ্ত স্থানে বিচারিক কার্যক্রম পরিচালনায় সৃষ্ট ভোগান্তি নিরসনে দ্রুত একটি আধুনিক আদালত ভবন নির্মাণের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি শামীম রেজা ডালিম, অ্যাডভোকেট মোঃ আহসান আলী, চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোঃ মুকুল হোসেন, সিনিয়র অ্যাডভোকেট আঃ সামাদ এবং সিনিয়র অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান সহ বারের সদস্যবৃন্দ।
মানববন্ধন শেষে আইনজীবীদের একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গার জেলা প্রশাসক বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। বক্তারা আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যে সরকার তাদের যৌক্তিক দাবি বিবেচনা করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/