• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত ৩

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ :- ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আলিমুল ইসলাম (২৬) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টাই ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় ধানবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়লে সেটি রাস্তার পাশে রেখে মেরামতের কাজ করছিলেন ট্রাকের চালক ও হেলপার। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা হারিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে জোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ট্রাকের হেলপার আলিমুল ইসলাম, আহত হন দুই যাত্রীসহ মোট তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে, নিহত আলিমুল ইসলাম নড়াইল সদর উপজেলার বাসিন্দা।

ঘটনার পরপরই খবর পেয়ে আরাপপুর হাইওয়ে ক্যাম্পের পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে আরাপপুর হাইওয়ে ক্যাম্পের উপপরিদর্শক এসআই ইয়াছির আরাফাত বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/