• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

সার সংকট মোকাবিলায় এনসিপির উদ্যোগ-ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১২২ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

কৃষকদের জন্য রাসায়নিক সারের সহজলভ্যতা নিশ্চিত করা এবং চলমান সার সংকট নিরসনের দাবিতে সোচ্চার হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ সোমবার ২০-শে অক্টোবর দুপুরে দলটি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে কৃষি উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পেশ করেন।

এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিমের নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা কমিটির নেতাকর্মীরা এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন।

স্মারকলিপিতে এনসিপি সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেট ভাঙা, কৃষকদের মধ্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সংকট নিরসনে বিশেষ বরাদ্দ ঘোষণার ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়াও বাৎসরিক চাহিদা অনুযায়ী নির্দিষ্ট কৃষি মৌসুমে পর্যাপ্ত সার বরাদ্দ ও তার সুষম বন্টন নিশ্চিত করা। সার সরবরাহ ব্যবস্থায় কঠোর তদারকি চালু করা। নির্ধারিত দামে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও কৃষি অফিসের তৎপরতা বাড়ানো। সার আমদানি, পরিবহন, গুদামজাতকরণে যে কোনো অনিয়ম বা কালোবাজারি সিন্ডিকেট প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া। চলতি অর্থবছরের কৃষি বাজেট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় দ্রুত সার সংকট নিরসনে পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন শুরু করা। কৃষকদের ক্ষতিপূরণে দ্রুত সহায়তা প্রদান এবং দীর্ঘমেয়াদি সার নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা। সমগ্র সার ব্যবস্থাপনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয়কে আরও জোরদার করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিটির মাধ্যমে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম বলেন, “আমরা চাই কৃষকরা যেন ফসল উৎপাদনের সময় সার সংকটে না পড়েন। কোনো সিন্ডিকেট যেন তাদের ক্ষতিগ্রস্ত করতে না পারে। সঠিক সময়ে তারা যেন তাদের চাহিদামতো সার পান, সেই লক্ষ্যেই আমরা এই স্মারকলিপি প্রদান করেছি।” এনসিপি আশা করছে, এই স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হলে ঠাকুরগাঁওয়ের কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন নির্বিঘ্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/