• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রবাসে দীপাবলির আনন্দে ভলিবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন বাংলাদেশ দল

মো: রেজাউল করিম / ২১৯ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

হ্যাপি দীপাবলি উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন ও উৎসবমুখর ভলিবল টুর্নামেন্ট। বাংলাদেশ সময় বিকেল ৩ টায় খেলার উদ্বোধন হয়। দীপাবলির আলোয় আলোকিত এই দিনে খেলাধুলার মধ্য দিয়ে প্রবাসীদের মাঝে সৃষ্টি হয় এক অনন্য মিলনমেলার পরিবেশ।

টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি চাইনিজ, মায়ানমার ও তামিল সম্প্রদায়ের খেলোয়াড়রা। খেলাটি ৪০ পয়েন্ট ভিত্তিক ছিল, যেখানে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দক্ষতা, ঐক্য ও দলীয় সমন্বয়ের মাধ্যমে শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে নেন বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা।

খেলা শেষে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়ী দলসহ সকল খেলোয়াড়দের মধ্যে ফল ও উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা জানান, এমন খেলাধুলার আয়োজন প্রবাস জীবনের একঘেয়েমি দূর করে ও বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।

দীপাবলির আলো যেমন আনন্দ ও শুভ বার্তা নিয়ে আসে, তেমনি এই ভলিবল টুর্নামেন্ট প্রবাসী সমাজে এনেছে ঐক্য, সম্প্রীতি ও খেলাধুলার উদ্দীপনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/