• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে কৃষি প্রণোদনার সবজি বীজ বিতরণ

মুসলিম হক,বিরল (দিনাজপুর) / ৭৩ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে সবজি আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বিরলে সোমবার সকালে উপজেলা কৃষি দপ্তরের সম্মুখে বিতরণী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি, বরকত উল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হোসেন মোহাম্মদ দিনার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উপ সহকারী কৃষি অফিসার আফজালুর রহমান, চন্দন কুমার অধিকারী প্রমূখ। উপজেলায় এবার বসতবাড়ীতে সবজি উৎপাদনে ২০০ জন কৃষকের মাঝে ৭ ধরণের সবজি বীজ প্রত্যেক কৃষককে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা বলেন, বিরল উপজেলার কৃষি সমৃদ্ধির জন্য সকল কৃষককে সাথে নিয়ে আমাদের কৃষি বিভাগ অনব্রত চেষ্টা চালিয়ে আসছে। এ বছরে আলুর ক্ষেত্রে সরবরাহের জন্য পর্যাপ্ত উৎপাদনটা আমাদের ধরে রাখতে হবে। অনেকে দাম দেখে উৎপাদনে অনীহা প্রকাশ করেন। এটা করলে চলবে না। আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক রাখতে হবে। এখন ধানের শেষ সময়। আমাদের আবহাওয়ার বিষয়গুলো দেখে আপনারা কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক সার ও কীটনাশক ব্যবহার করবেন। আর আমাদের সবজি চাষেও আগ্রহী হতে হবে।
উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার বলেন, প্রান্তিক কৃষকদের উৎসাহ প্রদান করার জন্য এই প্রণোদনা। আমাদের উর্বর জমিগুলো ৩ ফসলী থেকে কিভাবে ৪ ফসলী করা যায় আমরা কৃষি বিভাগ সেটা চেষ্টা চালিয়ে আসছি। এছাড়াও সবজি চাষে আমাদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/