• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

অবৈধ ডায়াগনস্টিক সেন্টারবিরোধী অভিযান, সাত প্রতিষ্ঠান সিলগালা করল প্রশাসন

মোঃ শামীম হোসাইন / ১৮৭ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ত্রুটিপূর্ণ কাগজপত্রসহ নানা অভিযোগে সাতটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও মোট ৬১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।

অভিযানে চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ত্রুটিপূর্ণ কাগজপত্র রাখার দায়ে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একইভাবে সৌদি প্রবাসী হাসপাতাল-কে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

এ ছাড়া স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার-এর মালিকদের মোট ১১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানের খবর পেয়ে মডার্ন, নূর, অ্যাপোলো, সৌদি প্রবাসী, নিউ যমুনা, আইকন ও সিটি ডায়াগনস্টিক সেন্টার-এর কর্তৃপক্ষ গা ঢাকা দেয়। পরে এসব প্রতিষ্ঠান সিলগালা করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন,“ডায়াগনস্টিক সমিতিকে পূর্বেই অবহিত করে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। খবর পেয়ে বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। এসব প্রতিষ্ঠান সিলগালা করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবায় কোনো অনিয়ম বরদাশত করা হবে না; অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, নিয়মিত নজরদারি থাকলে চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/