• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

টাঙ্গাইলের নাগরপুরে সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খানের ব্যাপক গণসংযোগ ও পথসভা

মো: রেজাউল করিম / ১২৯ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সাবেক সদস্য ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী নুর মোহাম্মদ খান শনিবার ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

দিনব্যাপী নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্থানে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা লিফলেট বিতরণের মাধ্যমে তিনি প্রচার-প্রচারণা চালান। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণে তিনি দুটি উপজেলায় একক আধিপত্য বিস্তার করে যাচ্ছেন বলে এলাকাবাসীর মত।

সকালে নাগরপুর উপজেলার নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করে তিনি বিভিন্ন স্থানে পথসভা করেন। পরে দেলদুয়ার উপজেলার পাথরাইল বাজারে পথসভা করে দিনের কর্মসূচি শেষ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান (চাঁনখা), নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, সদস্য আশিকুর রহমান নিশাত, নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বাবুল, সমাজসেবক আব্দুল মুহিত ইমাম, মঞ্জুর মোর্শেদ হুরমুজ, সাবেক মন্ত্রীর কন্যা ব্যারিস্টার নূসরাত খান ও নিশাদ খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় জনতার ভাষ্যমতে, বিএনপির এই হেভিওয়েট নেতার জনপ্রিয়তা দিনদিন বাড়ছে। এভাবে প্রচারণা অব্যাহত থাকলে তিনি নাগরপুর-দেলদুয়ারে আবারও রাজনৈতিক নেতৃত্বে শীর্ষস্থানে অবস্থান করবেন বলে আশা প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/