• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নওগাঁর পোরশা অনন্তপুরে খাস পুকুরকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও ৪ জন গ্রেফতার

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ / ১০০ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নওগাঁর পোরশায় একটি খাস পুকুরকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় শাহজামান (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহজামান উপজেলার নিতপুর ইউপির অনন্তপুর গ্রামের মনতাজের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ হত্যার ঘটনায় বুধবার রাতেই এক ঝটিকা অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ৪ নারী আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নারী আসামির হলেন, অনন্তপুর গ্রামের সালাম ওরফে কালুর স্ত্রী সাহেবা (৩৭), সাইদুর রহমানের স্ত্রী হালিমা (৩৬), আলমের স্ত্রী ইয়াসমিন (৩৪) এবং আসাদুলের স্ত্রী রুমা খাতুন(২৬)।
গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার(৬ অক্টোবর) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোরশার অনন্তপুর মৌজার ১নং খতিয়ান ভুক্ত জেএল নং-২১৫ একটি খাস পুকুরের ১৭ শতাংশ জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার সকালে ওই পুকুরে মাছের পোনা অবমুক্ত করতে যান শাহজামান। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে হামলা চালিয়ে এলোপাথাড়িভাবে বেদম মারপিট করতে থাকে।

খবর পেয়ে তার বড় ভাই, ভাবি ও ভাতিজা শাহজামানকে রক্ষা করতে গেলে তাদেরকেও প্রতিপক্ষরা হামলা চালিয়ে মারপিঠ করে। এতে শাহজামান ও তার বড় ভাই উজির, বড়ভাবী হাবিবা বেগম এবং ভাতিজা নাইমুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাজামান বুধবার বিকেলে মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই নাজির বাদি হয়ে ১৪ জনকে আসামি করে পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনা এজাহারভূক্ত ৪জন আসামিকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার করার পুলিশী চেষ্টা অব্যহত আছে বলেও তিনি আরো জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/