• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

ঝিনাইদহে ‘দুই টাকায় হাসি’ ২২তম পর্বে সুবিধাবঞ্চিতদের দুপুরের খাবারের আয়োজন

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৬২ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানবসেবা মূলক নিয়মিত মাসিক কর্মসূচি ‘দুই টাকায় হাসি’র ২২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য মাত্র দুই টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

সংগঠনের সভাপতি জনাব সাজিদ মাহমুদ ও সাধারণ সম্পাদক রাকিন আব্দুল্লাহর তত্ত্বাবধানে আয়োজন সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সহ-সমন্বয়ক শামীম রেজা, অর্থ বিষয়ক সমন্বয়ক মোঃ মনিরুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সমন্বয়ক শাহেদ মাহমুদ, মোঃ জিয়াউর রহমান, ইউসুপ মুন্সি সহ অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে দুই টাকায় হাসি কর্মসূচির সাবেক সমন্বয়ক মোঃ রাশেদ আহমেদ, ঝিনাইদহে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের সভাপতি আব্দুল্লাহ, নিরাপদ সড়ক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান, গান্না ইউনিয়ন বিচিত্রা সংগঠনের সভাপতি মোঃ আসাদুজ্জামান সোহাগ, কাফেলা কাওয়ালী ব্যান্ডের পরিচালক ইনজামামুল হক এবং ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আশিকুর রহমান মিনার উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেডফাস্ট কুরিয়ারের ঝিনাইদহ জোনাল ম্যানেজার মোঃ আবু জাফর কামাল। উপস্থিত সবার আন্তরিক সহযোগিতা ও সমর্থনে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানো এই উদ্যোগ স্থানীয় সমাজে মানবিক ও উদার চেতনার প্রকাশ ঘটিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/