• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, এগিয়ে মেয়েরা

শাহাদাত কামাল শাকিল / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশে। তবে পাস ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, এ বছর কুমিল্লা বোর্ড থেকে মোট ৯৯ হাজার ৫৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৫৭ হাজার ৫২৪ জন এবং ছেলে পরীক্ষার্থী ৪২ হাজার ৫২ জন। পাস করেছে মোট ৪৮ হাজার ৬৫৭ জন শিক্ষার্থী। মেয়ে পরীক্ষার্থীদের মধ্যে পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ, আর ছেলেদের পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ।

মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়েদের সংখ্যা ১ হাজার ৭৪৯ জন এবং ছেলেদের ৯৫৮ জন।

বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, বোর্ডের অধীনে এ বছর শতভাগ পাস করেছে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান, আর ৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

ফলাফল নিম্নমুখী হওয়ার কারণ জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন বলেন, “কেন্দ্র ও ভেন্যু পরিবর্তন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র মূল্যায়নের কঠোরতা—এসব কারণেই ফলাফল কিছুটা কমেছে।”

শিক্ষাবোর্ডের কর্মকর্তারা আশা করছেন, আগামী বছর থেকে শিক্ষার্থীদের প্রস্তুতি ও শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে এই পরিস্থিতির উন্নতি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/