• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সন্তানের অভিভাবকত্ব নিয়ে মামলা, শিশুকে উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

মোঃ নজরুল ইসলাম খান, / ১৬৭ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আদালতের নির্দেশে শিশু উদ্ধারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মিজানুর রহমান, কনস্টেবল শরীফ আহমেদ, শাহেদ আহমেদ ও সুজন কান্তি। আহতরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর গ্রামের আকিল মিয়া ও তার সাবেক স্ত্রী নাজমা আক্তার দিপ্তীর মধ্যে বিবাহ বিচ্ছেদের পর সন্তান অভিভাবকত্ব নিয়ে বিরোধ দেখা দেয়। সন্তান উদ্ধারের জন্য দিপ্তী আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে বুধবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান শিশুটিকে উদ্ধারে গেলে আকিল মিয়া ও তার পরিবারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই মিজানুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিকা পাল জানান, আহতদের মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে এসআই মিজানুর রহমান জানান, আদালতের নির্দেশ পালন করতে গিয়ে আমাদের ওপর বেআইনিভাবে হামলা করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উল্যা স্বচ্ছতা জানান, আহত পুলিশ সদস্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি শিশুকে উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় গাজীপুর গ্রামের ইউনুস আলীর ছেলে শ্যামল মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার জাতি কর্ণপাড়া গ্রামের মজিবুর রহমান (বর্তমানে গাজীপুরে বসবাসরত)কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/