• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

জুলাই সনদ ও পিআরসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াত-ইসলামী আন্দোলনের পৃথক মানববন্ধন

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ১০৪ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

জুলাই সনদের আইনগত ভিত্তি এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় পৃথকভাবে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার ১৫ অক্টোবর তবে বুধবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে দুই দল তাদের নিজ নিজ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে।
জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের ৫ দফা
মানববন্ধনে বক্তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিসহ মোট পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলোজুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি: উক্ত আদেশের উপর গণভোটের আয়োজন করা।পিআর পদ্ধতিতে নির্বাচন: আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা।লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা: গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, বিচার ও শাস্তির দাবি: দেশে ঘটে যাওয়া জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি: জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
পৃথক মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির অ্যাড. রুহুল আমিন, সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল, সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষয়ক সভাপতি দারুস সালাম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, এবং চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর অ্যাড. হাসিবুল ইসলাম।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ তুষার ইমরান সরকার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান, এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/