• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

নান্দাইলে এক ইজিবাইকের চালকের রহস্যজনক মৃত্যু 

মোশারফ হোসেন রিয়াদ স্টাফ রিপোর্টর : / ৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহের নান্দাইলে মো. নাঈম মিয়া (৩০) নামের ইজি বাইকের চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইকের চালক ওই গ্রামের মৃত আব্দুল হেলিমের পুত্র। সে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে- গতকাল সোমবার রাতে মো. নাঈম মিয়া গোসল করে ঘরে যান। কিছুক্ষণ পর তার বড় ভাই মিলন মিয়া নাঈম কে ঘরে খুঁজতে যান। ঘরে নিয়ে নাঈম মিয়াকে না পেয়ে বাড়ির পাশে খুঁজতে গিয়ে সেখানেই  তার জুতা পড়ে থাকতে দেখে। তার সামনে এগিয়ে গেলে বাঁশঝাড়ের পাশে মুমূর্ষ অবস্থায় নাঈম কে দেখতে পান। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহত নাঈম মিয়ার বড় ভাই মিলন মিয়া বলেন – দুর্বৃত্তরা আমার ভাই নাঈম কে মেরে বাড়ির পাশে ফেলে রেখে গেছে। তার শার্ট ছিঁড়া অবস্থায় ছিল। গলায় দাগ রয়েছে। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন- নিহতের শরীরে বড় ধরনের চিহ্ন নেই এটি হত্যা না আত্নহত্যা বিষয়টি ক্লিয়ার না। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই সঠিক ভাবে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/