• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার-১

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ১০২ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ কর্তৃক পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ০৯ (নয়) বোতল বিদেশী মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, গত ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টায় দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযানে নামেন। তারা দর্শনা থানাধীন ইসলাম বাজার গ্রামস্থ পুরাতন রেল স্টেশন সংলগ্ন ইয়াডের নিম গাছের পাশে পাঁকা রাস্তার উপর থেকে মোঃ রউফ (৪৮) কে মাদকসহ আটক করেন। গ্রেফতারকৃত মোঃ রউফ ইসলাম বাজার গ্রামের মৃত রস্তম আলী ও মৃত রাবেয়া খাতুনের পুত্র।
গ্রেফতারের সময় আসামী মোঃ রউফের হেফাজত হতে মোট ৯ বোতল বিদেশী মদ ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক ও মোবাইল ফোনসহ সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক ৫৫ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জব্দ তালিকা মোতাবেক মালামালগুলো জব্দ করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/