• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা প্রনয়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মো. মিলটন শেখ, নড়াইল সদর উপজেলা প্রতিনিধি, নড়াইল। / ৯৩ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

পূর্বে প্রকাশিত জুলাই যোদ্ধাদের তালিকা সংশোধন করে এবং ভুয়া জুলাই যোদ্ধাদের নাম অপসারণ করে যাচাই-বাছাই পূর্বক প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা পূন: প্রকাশের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় সর্বস্তরের জনগণের ব্যানারে ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের মেইন গেটের সামনে জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির আহম্মদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ইয়াজুর রহমান বাবু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রহমান বাবলু, মহিলা দলের নেত্রী খালেদা জামান, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ, ছাত্রদল নেতা হীরন মৃর্ধা, নাদিম জামান মাহিন, সুমন, ইব্রাহিমসহ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা প্রনয়ণ করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে তালিকা প্রনয়ণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি পেশ করেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আবু রিয়াদ স্মারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/