• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নওগাঁর রানীনগরে ধানের জমিতে আগাছা নাশক বিষ ছিটিয়ে ধান নষ্টের অভিযোগ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১০৯ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নওগাঁর রাণীনগরে জমিতে আগাছা নাশক বিষ ছিটিয়ে ধান নষ্টের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কালীগ্রাম ইউনিয়নের হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমল চন্দ্র মহন্তের ছেলে কানাই চন্দ্র মহন্তের জমির ধান নষ্ট হয়।
এ ঘটনায় শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জমির মালিক কানাই চন্দ্র মহন্ত জানান, গ্রামের দক্ষিণ পাশে সড়কসংলগ্ন ১৫ শতক জমিতে বিনা-১৭ জাতের ধান লাগিয়েছেন। ইতিমধ্যে ধানের শিষ বের হয়ে পাক ধরেছে। আগামী ১০-১৫ দিনের মধ্যেই ধান কাটা যেত। এরই মধ্যে শুক্রবার রাতে দুর্বৃত্তরা আগাছা নাশক ছিটিয়ে জমির ধান নষ্ট করেছে।

শনিবার সকালে জমিতে গিয়ে এ দৃশ্য দেখতে পান তিনি। কানাই অভিযোগ করেন, জমির মালিকানা নিয়ে একই গ্রামের মৃত চিত্তরঞ্জন চন্দ্রের ছেলে চমক চন্দ্র ও তাঁর মায়ের সঙ্গে বিরোধ রয়েছে। তাঁরাই হয়তো আগাছানাশক ছিটিয়ে ধান নষ্ট করেছে। এদিকে চমক চন্দ্রের মা মুক্তি রানী বলেন, ‘দীর্ঘদিন ধরে বিরামপুরে ছেলেকে নিয়ে বাস করি। হরিপুর গ্রামে কানাইদের সঙ্গে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চললেও আমরা জমির ধান নষ্ট করিনি। হয়তো তারা নিজেরাই এটা করে আমাদের ঘাড়ে দোষ দিচ্ছে, অথবা অন্য কেউ এটা করতে পারে।’

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘জমিতে আগাছানাশক ছিটিয়ে ধান নষ্টের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/