• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শরণখোলায় ইয়াবা সেবনে বাঁধা দেয়ার জেরে তিনজন আহত

রাজিব হোসেন, শরণখোলা প্রতিনিধি / ৪১৮ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বাগেরহাট শরণখোলায় একদল যুবক ইয়াবা সেবনকালে এলাকবাসী বাঁধা দেয়ায় তিন জনকে পিটিয়ে আহত করেছে মাদকসেবীরা।

১২ অক্টোবর (রবিবার) রাত ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এসময় সজীব হাওলাদার (২৩) ও মিরাজ হাওলাদার (২২) নামে দুই মাদকসেবীকে ধরে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। আহতরা হলেন শফিকুল ইসলাম (৩৫), নাসিম খান (৪০) ও রিয়াদুল হাওলাদার (৩৮)। এদের মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত শফিকুল ইসলাম শরণখোলা হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য দুজন চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।

আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন রাতে চালিতাবুনিয়া বাজারসংলগ্ন চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে মাদকের আড্ডা বসান স্থানীয় কিছু যুকব। তাদের এমন কর্মকান্ডে গ্রামবাসী অতিষ্ঠ। ঘটনারদিন রাতে একদল যুবক বিদ্যালয়ের মধ্যে মাদকসেবন করতে গেলে এলাকাবাসী তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন।এতে তারা ক্ষীপ্ত হয়ে প্রতিবাদকারীদের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে এতে তিনজন আহত হন। এসময় দুই মাকদসেবীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন গ্রামবাসী।

মাদকসেবীদের হামলায় তিন গ্রামবাসী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ। ওসি আরও জানান, আটক দুই মাদকসেবীর কাছ থেকে চার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/