• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নড়াগাতীর থানার রামপুরা গ্রামে পারিবারিক কলহে ছোট ভাইয়ে আঘাতে বড় ভাই, ভাতিজা গুরুতর আহত

চৌধুরী জুয়েল রানা / ৮৯ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নড়াইলের নড়াগাতী থানার রামপুরা গ্রামে রবিবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে পারিবারিক কলহের জেরে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ৬০ বছর বয়সী বাবলু খান তাঁর স্ত্রী মোসাঃ আঞ্জুমান ওরফে পপিকে মারধর করতে গেলে, পপি দৌড়ে গিয়ে ছোট ভাই লাভলু খান ওরফে লাবু (৪৭)এর বাড়িতে আশ্রয় নেন। এই সময় বাবলু খানের ছেলে সাজ্জাদুল আলম খাঁন ওরফে বাপ্পি (৩৫) ডাশা নিয়ে লাভলু খানের উপর আঘাত করেন। প্রতিরোধ করতে গিয়ে লাভলু খান হাসুয়া নিয়ে এসে বাবলু খানকে মারাত্মক জখম করেন। পাশাপাশি তাঁর ছেলে রাব্বি খান (২২) উপস্থিত হয়ে বাপ্পির উপর কোপ দিয়ে গুরুতর আহত করেন।

আহতদের প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে অংশ নেওয়া বাবা–ছেলেকে পুঠিমারি গ্রামের আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে আছে জানতে পেরে,পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলামের নির্দেশে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন, এসআই আজিজুর রহমান, পিএসআই ইমরান হোসেন ও এসআই জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে লাভলু খান ও রাব্বি খানকে থানায় নিয়ে আসেন। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি বাশের হাতলযুক্ত লোহার সড়কি ও একটি কাঠের হাতলযুক্ত লোহার হাসুয়া।

ওসি আশিকুর রহমান বলেন, “পারিবারিক কলহের ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেশীয় অস্ত্রসহ ছোট ভাই,ভাতিজাকে আটক করে থানায় নিয়ে আসে। এলাকা শান্ত রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

গ্রামবাসীরা জানান, পারিবারিক কলহের ঘটনায় আজকের মারামারির ঘটনা ঘটেছে। তারা প্রশাসনের কাছে আহতদের সুষ্ঠু চিকিৎসা এবং এলাকায় শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/