• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চুয়াডাঙ্গায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন

শেখ রাকিবচুয়াডাঙ্গা প্রতিনিধি / ১৫৯ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

চুয়াডাঙ্গায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় সিভিল কার্যালয় চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ^াস, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দীপক কুমার সাহা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা প.প. কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলায় ২ লাখ ৭৭ হাজার ২৪৭ জন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে ১ ডোজ করে টিকা দেয়ার লক্স্যমাত্রা ধরা হয়েছে। অনলাইনে রেজিষ্টেশনের মাধ্যমে শিশুদের টিকা প্রদান করা হচ্ছে।
সভায প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, যেসকল শিক্ষার্থী এখনও অনলাইন রেজিষ্ট্রেশন করেনি ,তাদেরকে দ্রæত রেজিষ্ট্রেশন করে টিকা প্রদান করার আহবান জানাচ্ছি। এ টিকায় কোন পাশর্^প্রতিক্রিয়া নেই।
এদিকে, বেলা ১১ টায় চুয়াডাঙ্গা রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। এসময় তিনি শিশৃদেরকে এ টাইফয়েড টিকা প্রদানে উৎসাহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/