• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

চুয়াডাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; যুবক নিহত, আহত একাধিক, বাস ঢুকে পড়ল বিজিবি হাসপাতালের প্রাচীর ভেঙে

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ৫১ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

চুয়াডাঙ্গা জাফরপুরস্থ ৬ বিজিবি ব্যাটেলিয়ানের সামনে বাস ও মোটরসাইকেলের এক মর্মান্তিক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আরো কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে আসা ‘খান পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। বাসটি বিজিবি ক্যাম্পের (৬ বিজিবি ব্যাটেলিয়ানের সামনে/বিজিবি হাসপাতালের সামনে) পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় বাপ্পি আহমেদ নামে একজন জানান, বাসটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি হাসপাতালের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
নিহত মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান তার মোটরসাইকেলে করে ডিঙ্গেদহ বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলে থাকা মাহফুজুর বন্ধু তুহিনসহ মোট ৩ জন এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহত কয়েকজন বাস যাত্রী ও মোটরসাইকেলের আরোহীকে প্রথমে বিজিবি হাসপাতাল এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রবিন জানান, “আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের মাথায় খুব গুরুতর আঘাত লেগেছে।” বর্তমানে আহতদের জীবন রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি জানান।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/