• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সুন্দরবনের অভয়ারণ্য দখলকারী কুখ্যাত লিটন মাতুব্বর সহ ৪ জেলে আটক

রাজিব হোসেন, শরণখোলা প্রতিনিধি / ৬১ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের  কচিখালী কটকা সহ বিভিন্ন এলাকার  অভয়ারণ্য ও খাল দখলকারী্র মুল হোতা কুখ্যাত লিটন মাতুব্বর অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষদের হাতে ৪ জেলেসহ আটক হয়েছে হয়েছে।

১১ অক্টোবর সকালে নিষিদ্ধ অভয়ারণ্যের খাল থেকে মাছ ধরার সময় তাকে আটক করা হয়। এসময় বনরক্ষীরা নৌকা তল্লাশি চালিয়ে জব্দ করেছে  লক্ষাধিক টাকার গলদা সহ বিভিন্ন জাতের মাছ, দুটি  জাল ও দুটি ডিঙ্গি নৌকা। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে  মামলা করা হয়েছে বলে বল বিভাগ সূত্র জানিয়েছে।বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা জানতে পারে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার মূল হোতা লিটন মাতুব্বর সহ বেশ কয়েকজন জেলে সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের দুধরাজ খালে মাছ ধরছে এমন গোপন সংবাদে স্মার্ট টিম-১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা  শনিবার (১১ অক্টোবর) সকালে ওই এলাকায় অভিযান চালায়। এই সময় বন রক্ষীরা অবৈধভাবে মাছ ধরারত অবস্থায় জেলে লিটন মাতুব্বরসহ ৪ জেলেকে আটক করেন। এ সময় জব্দ করা হয় লক্ষাধিক টাকা মূল্যের গলদা ও বিভিন্ন প্রজাতির  সাদা মাছ এবং দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা। আটক জেলেরা  হলো শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা লিটন  মাতুব্বর (৪৭), তাইজুল হাওলাদার (২০),আবু খালেক মৃধা (৫৫), ও হামিদ হাওলাদার (৫০)।  একটি সূত্র জানিয়েছে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দুর্ধর্ষ জেলেরা তাদের কাছে রাখা বিষের বোতল পানিতে ফেলে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।আটক জেলেদের বিরুদ্ধে বন আইন একটি মামলার দায়ের করে আসামিদের   বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বনবিভা  নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলেও মৎহ্য ব্যবসায়ী জানায় লিটন মাতুব্বর দীর্ঘদিন ধরে সুন্দরবনের ‌কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের ম্যানেজ করে নিষিদ্ধ  দুধরাজ খালে মাছ ধরে আসছে। গত ২১ জুলাই শরণখোলা রেঞ্জের স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে কচিখালি সাইট খাল থেকে লিটন মাতুব্বরের মালিকানাধীন ২৮টি চর জাল জব্দ করেন। কচিখালী  ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা মোটা অংকের বিনিময়ে গোন চুক্তিতে লিটন মাতুব্বর সহ বিভিন্ন জেলেদের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার সুযোগ করে দিচ্ছে বলে নির্ভরযোগ্য ঐ সূত্রটি জানায়।

সুন্দরবন পূর্ব  বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, কচিখালীর নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরায় সময় আটক জেলে লিটন মাতুব্বরসহ চার জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বাগেরহাট আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/