আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন–২০২৫ এর পুনর্মিলনী অনুষ্ঠান। শনিবার সকাল ১১টায় সদর উপজেলার গিলাবাড়িয়ার আয়েশা কনভেনশন হলে এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক তপন বিশ্বাস ও সদস্য সচিব প্রহল্লাদ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত ও সদস্য সচিব অরুণ কুমার ঘোষ, পূজা উদযাপন ফ্রন্ট সদর উপজেলা শাখার সদস্য সচিব অচিন্ত কুমার রায় এবং পৌর শাখার আহ্বায়ক প্রহল্লাদ বিশ্বাস ও সদস্য সচিব রাহুল দেব সাহা পাপ্পু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মিলন কুমার ঘোষ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সমীর কুমার হালদার।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত বছরগুলোর মধ্যে এবারের দুর্গাপূজা উদযাপন ছিল সম্পূর্ণ ভিন্ন ও স্মরণীয়। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ নিজ উদ্যোগে জেলার ৯৭টি মন্দিরে প্রতিটিতে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন — যা এক অনন্য দৃষ্টান্ত। বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন, বিপদে–আপদে পাশে থেকেছেন। এমন আন্তরিক সহযোগিতা আগে কখনও পাওয়া যায়নি।
বক্তারা আরও বলেন, বিএনপির কর্মীরা আমাদের যেভাবে পাশে ছিলেন, আমরা আগামী জাতীয় নির্বাচনে তাদের পাশে থেকে কৃতজ্ঞতা জানাবো — নির্বাচনে বিজয় এনে দিয়ে।
পূজা উদযাপন কমিটির এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন বিভিন্ন মন্দিরের সভাপতি, সম্পাদকসহ স্থানীয় পূজারি ও অতিথিরা। অনুষ্ঠান শেষে এক মিলনমেলার মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।
https://slotbet.online/